সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে *** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

আমি এখনও আবেদনময়ী—বললেন কারিনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দুই যুগের ক্যারিয়ারে অন্যদের সঙ্গে অহেতুক প্রতিযোগিতা নয়, বরং নিজস্বতা নিয়ে কাজ করেই টিকে আছেন বলে মনে করেন কারিনা কাপুর। বয়স ৪৪ ছুঁতে চললেও এখনও নিজেকে আবেদনময়ী মনে করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে এখনও নিজেকে কিভাবে ফিট রেখেছেন বেবো, সে বিষয়েই সম্প্রতি মুখ খুলেছেন তিনি। 

আরো পড়ুন: দীপাবলিতে যে স্মৃতি রয়েছে মাধুরীর

কারিনা বলেন, ‘এই যে এখনকার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা, চেহারার তুলনা, আমাকে আকর্ষণীয়, তরুণ দেখাতে হবে কিংবা বড় কোনও ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে হবে; এসব আমি পারি না।’

নিজেকে আবেদনময়ী দাবি করে কারিনার ভাষ্য, ‘তোমার নিজেকে খুঁজে পেতে হবে, নিজস্বতা খুঁজতে হবে। নিজের মধ্যে এমন একটি জিনিস খুঁজে নিতে হবে, যেটা সবসময় ধরে রাখতে চাও, হারাতে চাও না।

তোমরা এখনও সবাই চাচ্ছো যে, ডার্টির (ম্যাগাজিন) প্রচ্ছদে আমার থাকা উচিত, তাই না? তার মানে কিছু একটা তো এখনও আমার মধ্যে আছে, আমি এখনও আবেদনময়ী।’

বড় পর্দার পর ওটিটিতেও এখন কাজ করবেন কারিনা। আগামীতে নায়িকাকে দেখা যাবে ‘দ্য ক্রু’ ও ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে।

এসি/ আই. কে. জে/ 


আবেদনময়ী কারিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250