শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক

রেসিপি

আনারসের হালুয়া তৈরি করবেন কিভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩

#

ছবি: আনারসের হালুয়া

আনারস প্রায় সব সময়ই পাওয়া যায় বাজারে। কমবেশি সবাই রসালো এই ফল পছন্দ করেন। এই ফল দিয়ে বিভিন্ন পদও কিন্তু তৈরি করা যায়। তেমনই একটি হলো হালুয়া। একবার খেলেই এর স্বাদ মুখে লেগে থাকবে। রইলো রেসিপি-

প্রয়োজনীয় উপকরণ:

১. আনারস কুচি ২ কাপ

২. পানি ৩ কাপ

৩. কর্নফ্লাওয়ার ১ কাপ

৪. চিনি ২ কাপ

৫. হলুদ ফুড কালার

৬. ঘি ৪ টেবিল চামচ

৭. বাদাম কুচি ২ টেবিল চামচ (কাজু ও পেস্তা বাদাম) ও

৮. এলাচ গুঁড়া আধা চা চামচ।

তৈরির করার পদ্ধতি:

প্রথমে আনারস ও পানি একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে রস নিয়ে নিতে হবে। এবার এই রসের সঙ্গে আরও ১ কাপ পানি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিনে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন যাতে কর্নফ্লাওয়ার দলা পেকে না থাকে।

এরপর চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে চিনি ও আরও ১ কাপ পানি। চিনি গলে এক বা দুইবার ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে আনারসের জুসে কর্নফ্লাওয়ারের মিশ্রণ।

অল্প সময় নাড়ার পরই এই মিশ্রণ বেশ ঘন হয়ে আসবে তখনই এতে দিয়ে দিতে হবে ফুড কালার ও ঘি। এবার অল্প সময় নাড়ার পরই হালুয়া বেশ স্বচ্ছ দেখাবে ও প্যানের গা ছেড়ে উঠে আসবে।

তখন তাতে দিয়ে দিতে হবে আরও ২ টেবিল চামচ ঘি, বাদাম কুচি ও এলাচ গুঁড়া। আবারো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষন নেড়ে চুলা থেকে নামিয়ে ঘি ব্রাশ করা ট্রের মোল্ডে ঢেলে দিতে হবে।

আরো পড়ুন: পাকা আমের কাস্টার্ড

চামচ দিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিন। তারপর উপরে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে হালকা হাতে বাদাম কুচিগুলো চেপে চেপে দিন। এই কাজটি হালুয়া ঢালতেই করতে হবে। তা না হলে বাদাম কুচিগুলো হালুয়ার উপর থেকে পড়ে যাবে। হালুয়ার সঙ্গে লেগে থাকবে না।

পুরোপুরি ঠান্ডা হলে চাকু দিয়ে নিজের পছন্দমতো সাইজে কেটে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আনারসের হালুয়া।

এম এইচ ডি/ আইকেজে 

রেসিপি রান্না ফল আনারস হালুয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250