বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

ওমরায় যাচ্ছেন সেই ভাইরাল শিশু রিফাত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

মাদরাসা পড়ুয়া সেই ভাইরাল শিশু রিফাত পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন সৌদি আরব। শিশু রিফাতের সঙ্গে স্বপ্নের মক্কা মদিনা দেখার সুযোগ পাচ্ছেন এলাকার দরিদ্র বৃদ্ধ তোতা মিয়াও। এছাড়াও রিফাতের মাদ্রাসার শিক্ষকসহ মোট ছয় জন যাচ্ছেন পবিত্র ওমরা হজে। 

এ প্রসঙ্গে রিফাতের শিক্ষক ক্বারী আব্দুল কুদ্দুস গণমাধ্যমকে জানান, ২০২৩ সালে গণমাধ্যমের কল্যাণে সারাদেশে পরিচিতি পায় ছোট্ট শিশু রিফাত। 

এরপরেই মূলত এবার শাহজাহান নামের এক সৌদি প্রবাসীর অর্থায়নে যাচ্ছেন শিশু রিফাত ও তার সফরসঙ্গীরা। খরচ বাবত আনুমানিক ৯ লাখ টাকার পুরোটাই দিচ্ছেন মহৎ সেই প্রবাসী।  

রিফাতের সঙ্গীরা জানান, অভাব অনটনের সংসারে যেখানে কোনদিন হজে যাওয়ার ইচ্ছে পূরণ হতো না, সেখানে প্রবাসী শাহজাহানের উদারতায় তাদের স্বপ্ন পরিণত হচ্ছে বাস্তবে। তাই দেশবাসীর কাছে সবার জন্য দোয়া চান তারা। 

ওআ/কেবি

শিশু রিফাত ভাইরাল শিশু রিফাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250