বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

যে ধরনের মানুষ থেকে দূরে থাকবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের জীবনে আসা প্রতিটি মানুষই যে গুরুত্বপূর্ণ, এমন নয়। কেউ কেউ আছেন যারা জীবনে নেতিবাচক প্রভাব ফেলেন। এসব মানুষ থেকে সাবধান থাকা জরুরি। জেনে নিন যে ধরনের মানুষ থেকে দূরে থাকবেন-

নাটুকে মানুষ 

তারা ছোটখাটো বিষয় নিয়ে নাটক করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। যা কিনা ব্যক্তির মানসিক স্বাস্থ্যের ওপর বেশ খারাপ প্রভাব রাখে। তাই তাদেরও এড়িয়ে যাওয়া উচিত।

সমালোচনাকারী 

এ ধরনের মানুষরা সবসময় আপনার সমালোচনা করেন। এতে ব্যক্তিজীবনে মানসিক ক্লান্তি চলে আসে। তাই মানসিকভাবে সুস্থ থাকতে তাদের থেকে দূরে থাকাই শ্রেয়।

আরো পড়ুন : সাপে কামড়ালে যা করবেন, যা করবেন না

প্রভাবশালী মানুষ 

এ ধরনের ব্যক্তিত্বের মানুষরা সবসময় অন্যদের ওপর আধিপত্য চালাতে চায়। ব্যক্তিকে নিজের ইচ্ছের বিরুদ্ধে নানা ধরনের কাজে অনুপ্রাণিত করে থাকে। ব্যক্তির জীবনের নিয়ন্ত্রণও করে থাকে তারা। তাই আত্মসম্মান রক্ষার্থে এ ধরনের লোকদের থেকে দূরে থাকা জরুরি।

অহংকারী 

তারা কেবলই নিজের সম্পর্কে চিন্তাভাবনা করে। অন্যদের সহানুভূতির কোনো মূল্য দেয় না। হঠাৎ করেই তারা যে কাউকে আঘাত করতে পারে। তাই তাদের থেকে দূরে থাকাও জরুরি।

মিথ্যাবাদী 

তারা ক্রমাগত মিথ্যা বলে অন্যের বিশ্বাস নিয়ে খেলা করে। এতে ব্যক্তির মানসিক শান্তিও ভেঙে যায়। তাই চিহ্নিত করে তাদের এড়িয়ে যাওয়া জরুরি।

এস/ আই.কে.জে/

মানুষ টিপস ব্যক্তিগত উন্নয়ন জীবনের পরামর্শ আত্মউন্নয়ন নেগেটিভ মানুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250