বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

‘পার্সেল’ নিয়ে আসছে নিলয়-তানিয়া জুটি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প। রচনা করেছেন অনামিকা মন্ডল।

পরিচালক নাজমুল রনি বলেন, ‘অভিনেতা হিসেবে নিলয় আলমগীর ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তানিয়া বৃষ্টিও এখন অভিনয়ে পরিপক্ব। তাকে দিয়ে যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করানো যায়। আমি এর আগে তানিয়াকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছি। এটা বলতেই হয় যে কাজের প্রতি তার ডেডিকেশনই আজ তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। পার্সেল নাটকে নিলয় ও তানিয়া বৃষ্টি জুটি দারুণ অভিনয় করেছেন। তাদের অভিনয় এবং গল্প দর্শকদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।’

জে.এস/

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250