শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

নভেম্বর মাসেও রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অর্থনীতিতে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর রেমিট্যান্সে বড় উন্নতি লক্ষ করেছে বাংলাদেশ। এরপর গত অক্টোবর মাসেও রপ্তানি আয়ে প্রবৃদ্ধি দেখা গেছে। নভেম্বরেও এ ধারা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি বছরের নভেম্বরে রপ্তানি আয় হয়েছে চার দশমিক ১২ বিলিয়ন ডলার, যা গত মাসের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

তিনি বলেন, সমন্বিতভাবে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রপ্তানি আয় ১৬ দশমিক ১১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছর এ সময়ে রপ্তানি আয় ছিল ১৪ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এবার ১২ দশমিক ৩৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

শফিকুল আলম আরও জানান, নভেম্বর মাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে তৈরি পোশাক খাতে। এ খাত থেকে আয় হয়েছে তিন দশমিক ০৬ বিলিয়ন ডলার, যা গত অক্টোবর মাসে ছিল ২ দশমিক ৮৪ ডলার। অর্থাৎ গত মাসের তুলনায় এ মাসে রপ্তানি পোশাক খাতে ১৬ দশমিক ২৫ শতাংশ। এ ছাড়া মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এসেছে তৈরি পোশাক খাত থেকে।

রপ্তানি খাতে বাংলাদেশের প্রধান বাজার হলো আমেরিকা। এর পরের অবস্থানে রয়েছে জার্মানি, যুক্তরাজ্য এবং স্পেন।

আরও পড়ুন: সরকার দেশীয় প্রতিষ্ঠান থেকে ১৫৬ কোটি টাকার চিনি-মসুর ডাল কিনবে

চলতি বছরের অক্টোবর মাসে দেশের রপ্তানি আয় ২০ দশমিক ৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার। ২০২৩ সালের অক্টোবর মাসে এটি ছিল ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে ১০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। গত অর্থবছরের তুলনায় যা ১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার বেশি।

ইপিবি’র তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় ১১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১২ দশমিক ৮১ বিলিয়ন ডলার হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ১১ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

এসি/কেবি

প্রবৃদ্ধি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250