বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

ইবি ছাত্রলীগের রাজাকার বিরোধী বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪

#

ইবি ছাত্রলীগের রাজাকার বিরোধী বিক্ষোভ মিছিল

রাজাকার বিরোধী বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার (১৫ই জুলাই) সকাল সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক হয়ে শেখপাড়া বাজার ঘুরে আবারো দলীয় টেন্টে ছাত্র সমাবেশে মিলিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে রোববার (১৪ই জুলাই) রাতে ক্যাম্পাসে ‘তুমি কে? আমি কে?, রাজাকার, রাজাকার’ স্লোগানে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদে শাখা ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশের আয়োজন করে।

আরো পড়ুন : কোটা সংস্কার আন্দোলন : ইবি শিক্ষার্থীদের এক ঘন্টা পদযাত্রা, স্মারকলিপি প্রদান

সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় গণমাধ্যমকে বলেন, এ দেশের পবিত্র মাটিতে গতকাল (রাববার) রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী নিজেদেরকে ‘রাজাকার’ দাবি করে স্লোগান দিয়েছে। এতে পুরো ছাত্র সমাজ ব্যথিত হয়েছে। আজ থেকে এই পবিত্র বাংলায় কেউ ‘রাজাকার রাজাকার’ স্লোগান দিলে তাদেরকে যোগ্য জবাব দেওয়া হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে কেউ যদি আর একবার ‘তুমি কে? আমি কে?, রাজাকার, রাজাকার’ স্লোগান দেয় তাহলে তাদেরকে সমূলে উৎপাটন করা হবে। 

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত গণমাধ্যমকে বলেন, যারা সামনে থেকে এ ধরনের স্লোগান দিবে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। যারা নিজেদেরকে ‘রাজাকার’ দাবি করে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তারা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে চায়। আগামীতে কেউ এ ধরনের ধৃষ্টতা দেখালে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগ তা প্রতিহত করবে।

আবির/ এস/ কেবি

ছাত্রলীগ ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250