বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

চীন–আমেরিকা বাণিজ্যচুক্তিতে সই করেছে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকা ও চীন বাণিজ্যচুক্তিতে সই করেছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান বাণিজ্যযুদ্ধ অবসানের প্রচেষ্টার অংশ হিসেবে এ চুক্তি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। খবর আল–জাজিরার।

গত বৃহস্পতিবার (২৬শে জুন) রাতে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা কিছুদিন আগেই চীনের সঙ্গে চুক্তি সই করেছি।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। 

এ ছাড়া আমেরিকার বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বৃহস্পতিবার ব্লুমবার্গ টেলিভিশনকে বলেন, চুক্তিটি দুই দিন আগেই সই করা হয়েছে, যদিও তিনি নিজেও চুক্তির বিস্তারিত কিছু জানাননি।

গতকাল শুক্রবার (২৭শে জুন) চীন আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, যেসব পণ্য রপ্তানিতে নানা ধরনের নিয়ন্ত্রণ ছিল, সেগুলো রপ্তানির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুযায়ী অনুমোদন দেওয়া হবে। তারা অবশ্য বিরল খনিজ নিয়ে কিছু বলেনি।

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, আমেরিকা সরকার ও চীন ‘জেনেভা চুক্তি’ বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত সমঝোতায় পৌঁছেছে। গত মাসে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বাণিজ্যযুদ্ধের বিরতি নিয়ে চীন ও আমেরিকার মধ্যে আলোচনা হয়, তিনি মূলত সেই প্রসঙ্গে এ মন্তব্য করেন। সেখানে দুই দেশ সাময়িক বাণিজ্যযুদ্ধ–বিরতিতে সম্মত হয়।

ওই কর্মকর্তা আরও জানান, মূলত চীন থেকে আমেরিকায় দ্রুত বিরল খনিজ রপ্তানি দ্রুত পুনরায় চালু করার প্রক্রিয়া নিয়েই এ সমঝোতা। চুক্তিটি জেনেভা চুক্তির ধারাবাহিকতা। জেনেভায় উভয় পক্ষই একমত হয়েছিল, পরস্পরের পণ্যে আরোপিত শুল্ক ও পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হবে। লক্ষ্য ছিল দ্রুতই বৃহৎ বাণিজ্যচুক্তিতে পৌঁছানো। পরে লন্ডনে অনুষ্ঠিত এক আলোচনায় চূড়ান্ত চুক্তির কাঠামো নির্ধারিত হয় এবং ট্রাম্প যে চুক্তির কথা বলেছেন, সেটি সম্ভবত সেই কাঠামোর আনুষ্ঠানিক রূপ।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, লন্ডন বৈঠকের পর সম্প্রতি উভয় পক্ষের সম্মতিতে কাঠামোর বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত হয়েছে। আইনি শর্ত পূরণ করে যেসব আবেদন করা হবে, চীন তা পর্যালোচনা করে অনুমোদন দেবে বলেও জানান তিনি।

আরএইচ/

ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য চুক্তি চীন-আমেরিকা চীন ও আমেরিকার বাণিজ্য চুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250