বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায় *** জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী *** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

মিয়ানমারে সাংবাদিক হত্যা ও কারাবন্দির ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সারা বিশ্বের সাংবাদিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করা মানে সমাজের কণ্ঠ রুদ্ধ করা। খবর এএফপির।

'সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধে দায়মুক্তির অবসান দিবসে’ তিনি বলেন, 'যখন সাংবাদিকরা নীরব হয়ে যায়, তখন আমরা সবাই আমাদের কণ্ঠ হারাই। আসুন আমরা একসঙ্গে দাঁড়াই—গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করি, জবাবদিহিতা দাবি করি এবং যারা সত্য প্রকাশ করে তাদের যেন ভয় ছাড়া কাজ করার সুযোগ দেওয়া হয়।'

এদিকে ইয়াঙ্গুনস্থ যুক্তরাজ্যের দূতাবাস জানিয়েছে, ২০২১ সালে মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে অন্তত সাতজন সাংবাদিক নিহত হয়েছেন, দুই শতাধিককে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো ৫১ জন কারাগারে বন্দি রয়েছেন—যাদের মধ্যে নারী সাংবাদিকও আছেন।

দূতাবাসটি মিয়ানমারের সাংবাদিকদের সাহসিকতাকে বিশেষভাবে শ্রদ্ধা জানায়, বিশেষ করে সেই নারী সাংবাদিকদের যারা অনলাইন ও অফলাইনে নানা হুমকির মুখেও সত্য প্রকাশে অবিচল রয়েছেন। একই সঙ্গে যুক্তরাজ্য সরকার মিয়ানমারে সংবাদমাধ্যমের স্বাধীনতার সব ধরনের লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে।

জে.এস/

আন্তোনিও গুতেরেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250