বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায় *** জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী *** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

বাণিজ্যচুক্তি নিয়ে ‘খেললে’ শুল্ক আরও বাড়বে, ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিদ্যমান বাণিজ্যচুক্তি নিয়ে যে দেশগুলো ‘খেলার’ চেষ্টা করবে, তাদের ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির। 

তিনি বলেছেন, যে দেশই (যুক্তরাষ্ট্রের) সুপ্রিম কোর্টের হাস্যকর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খেলার চেষ্টা করবে, বিশেষ করে যারা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের স্বার্থকে ‘ছিঁড়েখুঁড়ে’ ফেলার চেষ্টা করছে, তাদের ওপর শুল্ক আরও বাড়বে। এমনকি তার চেয়েও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে তাদের।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। পোস্টে তিনি আরও লিখেছেন, ‘ক্রেতারা সাবধান।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই বাণিজ্যযুদ্ধে নেমেছেন। তিনি বিশ্বের প্রায় প্রতিটা দেশের ওপরই পাল্টা শুল্ক চাপিয়েছেন। 

তার দাবি, এই দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে দশকের পর দশক সুবিধা নিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য আচরণ করেছে। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর তার আহ্বানে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি করেছে।

এর মধ্যেই সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট এক আদেশে বলেন, ট্রাম্প যে আইন ব্যবহার করে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক বসিয়েছেন, তা সংবিধান পরিপন্থী।

আদালতের এই রায়ের পরপরই ট্রাম্প অন্য একটি আইনে সব দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। পরে শুল্ক ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। এরপরই এই হুঁশিয়ারি দিলেন তিনি। ট্রাম্পের নতুন এই শুল্কহার আজ মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250