বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায় *** জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী *** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

ট্রাম্প পাশে আছেন কি না, বুঝতে পারছেন না নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে জেনেভার বৈঠককে ঘিরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে উদ্বেগ বাড়ছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে বলেছেন, ‘ট্রাম্প কি এখনো আমাদের পাশে আছেন? আমি চিন্তিত।’ তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর।

আগামী বৃহস্পতিবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন এই বৈঠককে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছে।

তবে মার্কিন প্রশাসনের ভেতরেই এ বিষয়ে ভিন্নমত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার কূটনৈতিক আলোচনার সুযোগ বাড়ানোর চেষ্টা করছেন।

অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের কিছু ব্যক্তি বলছেন, আলোচনায় অগ্রগতি না হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া উচিত।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১২ নিউজের খবরে বলা হয়েছে, ওয়াশিংটনের এই দ্বিধা তেল আবিবে উদ্বেগ তৈরি করেছে। গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করা এক মার্কিন সূত্র জানায়, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্টের পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাননি নেতানিয়াহু।

ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, বৈঠকের পর নেতানিয়াহু প্রশ্ন করেছিলেন, ‘ট্রাম্প কি এখনো আমাদের সঙ্গে আছেন? আমি চিন্তিত।’

জেনেভার বৈঠকের ফলাফল ইসরায়েল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জেনেভা বৈঠকের দুই দিন পর তার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের আগে ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে একটি বিস্তারিত পারমাণবিক চুক্তির প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।

জে.এস/

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250