বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায় *** জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী *** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘মৃত্যুর আগপর্যন্ত আর মন্ত্রিপরিষদে যোগ দেব না। মন্ত্রী হব না জেনেই মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম।’

মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। এ সময় উপজেলার সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুস সাত্তার বেগ।

গয়েশ্বর বলেন, তিনি আগেই জানতেন, মন্ত্রী হবেন না। তবুও শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন। মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা উপস্থিত সবাইকে জানিয়ে দেন। মন্ত্রী না করায় রাগ করে অনুষ্ঠান ত্যাগ করেছেন এমন ধারণা সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, তিনি একজন সংসদ সদস্য এবং জনগণের প্রতিনিধি। শেষ পর্যন্ত মানুষের পক্ষে লড়াই করবেন। নিয়মের কথা বলবেন এবং নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করবেন। এটাই তার দায়িত্ব।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, আফতাব আহমেদসহ অনেকে।

গয়েশ্বর চন্দ্র রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250