সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। এমনকি, দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে, তা নিয়েও তিনি খুব একটা আশাবাদী নন। তবুও ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো যুদ্ধের জন্য তার দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী নন বলেও মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিশ্চিত করেছেন যে, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ বুধবার (২৩শে জুলাই) আল-জাজিরায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে পেজেশকিয়ান এই মন্তব্য করেন। গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর এটি তার বিদেশি সংবাদমাধ্যমে প্রথম সাক্ষাৎকার। ওই সংঘাতে আমেরিকা ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল।

এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন পশ্চিমা দেশগুলো সংঘাতের পর ইরানের পারমাণবিক সংকটের সমাধানের পথ খুঁজছে। পেজেশকিয়ান আল-জাজিরাকে বলেন, ‘ইসরায়েলের যে কোনো নতুন সামরিক পদক্ষেপের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের গভীরে আবারও আঘাত হানতে প্রস্তুত।'

ইরান ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250