সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

আবার অনন্যাকে ট্রল করলেন কঙ্গনা, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৬

#

ফাইল ছবি

অভিনেত্রী কঙ্গনা রানাউতকে বলিউডে বলা হয় ঠোঁটকাটা অভিনেত্রী। আবারও সামাজিক মাধ্যমে বিতর্কে জড়ালেন তিনি। আবার বিজেপি সংসদ-অভিনেত্রীর একটি ভিডিও নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। যেখানে কঙ্গনা ইন্ডাস্ট্রির জুনিয়র অনন্যা পান্ডেকে সারা আলি খান ও জাহ্নবী কাপুরের থেকে ভালো অভিনেত্রী বলেছেন। যদিও নেটপাড়ার মত, চাঙ্কিকন্যাকে ট্রলই করেছেন কঙ্গনা। এ ভিডিও দেখে ভক্ত-অনুরাগীরা বলছেন, অনন্যা পান্ডেকে আবার ট্রোল করলেন কঙ্গনা। লোকেরা বলছে যে, তার ট্রোলিংয়ের স্টাইলটি বেশ ভালো।

সম্প্রতি নিউজ১৮-এর একটি অনুষ্ঠানে কঙ্গনা রানাউতকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি অনন্যা পান্ডে, সারা আলি খান ও জাহ্নবী কাপুরের মধ্যে কাকে বেশি ভালো অভিনেত্রী মনে করেন।—এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন, 'আপনি অনন্যা পান্ডের সঙ্গে চলুন।’ এই কথা বলার পরই হাসতে শুরু করেন কঙ্গনা রানাউত। 

কঙ্গনার হাসি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন— কঙ্গনা স্পষ্টতই অনন্যাকে ট্রল করেছেন। আরেক নেটিজেন লিখেছেন— ‘কুইনের ট্রল করারও আলাদাই কায়দা আছে’। অন্য আরেক নেটিজেন লিখেছেন— 'এই দুজন যদি কখনো কোনো সিনেমায় একসঙ্গে কাজ করেন, তবে মজা হবে। 

এর আগে কপিল শর্মার শোতে অনন্যা পান্ডেকে ট্রল করেছিলেন কঙ্গনা রানাউত। কপিল তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, তার মতে বলিউড বিম্বো কে? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যারা বলেন যে তারা জিভ দিয়ে নাক স্পর্শ করতে পারেন, তারা বলিউডের বিম্বো। কঙ্গনা এ কটাক্ষ অনন্যাকেই করেছিলেন। কারণ কপিলের শোতে অনন্যা বলেছিলেন যে, তিনি তার জিভ দিয়ে তার নাক স্পর্শ করতে পারেন। এমনকি তিনি সেই কাজটি করেও দেখিয়েছিলেন। কঙ্গনার সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে।

কঙ্গনা রানাউতের কথা বলতে গেলে, তাকে শেষবার দেখা গিয়েছিল নিজের সিনেমা 'ইমার্জেন্সি'তে। এ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাউত। এতে অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনাও করেছিলেন তিনি। ছবির সহপ্রযোজকও ছিলেন কঙ্গনা রানাউত। তবে এ সিনেমাটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250