বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

ঢালিউড সুপারস্টার শাকিবের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ২৮শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

হালের জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন আজ (২৮শে মার্চ)। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৯ সালে তার অভিনয় জীবন শুরু হয়। তিনি ‘সুপারস্টার’, ‘কিং খান’ ও ‘ঢালিউড কিং’ হিসেবেও পরিচিত। শাকিব বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।

তার প্রকৃত নাম মাসুদ রানা। ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে শাকিব খান নামে আত্মপ্রকাশ করেন তিনি। ওই ছবির মাধ্যমে ঢালিউডে শাকিব বেশ পরিচিতি পান। দীর্ঘ ছয়-সাত বছর কাজ করতে করতে ২০০৭ সালে জায়গা করে নেন দর্শক হৃদয়ে।

শাকিব খান ১৯৭৯ সালের ২৮শে মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে মাসুদ রানা হিসাবে জন্মগ্রহণ করেন। বাবা সরকারি চাকরিজীবী ও মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। ছোটবেলা কেটেছে রাজধানী ঢাকার নিকটস্থ নারায়ণগঞ্জে।

ঢালিউড সুপারস্টার খ্যাত এ তারকা দুর্দান্ত অভিনয়ের জন্য এ পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। অভিনয়গুণের কারণে ঢাকাই ইন্ডাস্ট্রি ছাপিয়ে জায়গা করে নিয়েছেন টালিউড ও বলিউডেও।

আরো পড়ুন: একটানা ১৬টি ফ্লপ সিনেমা এই বলিউড অভিনেতার

অভিনেতা হিসেবে ক্যারিয়ারে সাফল্যের ছোঁয়া পেলেও ব্যক্তিজীবনে খানিকটা সমালোচিত এ নায়ক। ঢালিউড ক্যুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য জীবনে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী কোনো সম্পর্কই টেকেনি। তবে সম্পর্ক না টিকলেও বাবা হিসেবে দুই সন্তানকেই সমানভাবে ভালোবাসেন শাকিব খান।

শাকিব খান সবশেষ হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে একের পর এক রেকর্ড ব্রেক করেছেন। আরশাদ আদনানের প্রযোজনায় এতে তার সঙ্গে ছিলেন টালিউড অভিনেত্রী ইধিকা পাল। এছাড়াও ছিলেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, এল আর খান সীমান্তসহ অনেকে।

এসি/ আই. কে. জে/ 

জন্মদিন সুপারস্টার শাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250