শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

‘পদ্মশ্রী’ পাচ্ছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা ‘পদ্মশ্রী’। শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এই সম্মাননা দেয়া হয়। এবার এই সম্মাননা পাচ্ছেন তারকা সংগীতশিল্পী অরিজিৎ সিং। 

এ ছাড়াও পশ্চিমবঙ্গের বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর পাচ্ছেন পদ্মশ্রী।  

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিবারের মতো এবারও প্রথা মেনে ভারতের প্রজাতন্ত্র দিবসের (রোববার) আগের দিন শনিবার রাতে ঘোষিত হয়েছে এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম।

পদ্মশ্রী সম্মানে পশ্চিমবঙ্গ থেকে ভূষিত হয়েছেন সন্ন্যাসী কার্তিক মহারাজ, সঙ্গীত জগতের সঙ্গে জড়িত সরোদ বাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ঢাক বাদক, হাবড়ার বাসিন্দা গোকুল চন্দ্র দাসের মতো ব্যক্তিত্বরা। এছাড়াও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজঙ্ক। সমাজকল্যাণমূলক কাজের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি। সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়। 

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রথমবার জনসম্মুখে সাইফ আলি

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসি/ আই.কে.জে/ 



অরিজিৎ সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250