শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

ভারতীয় একটি ফোন নম্বর ও সাবেক এমপি যেভাবে আলোচনায়

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে সপরিবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। এ বিষয়ে নাটোর সদর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জেলার শেখ মো. রাসেল বলেন, গত মঙ্গলবার (২১শে অক্টোবর) রাতে ভারতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার ব্যক্তিগত ফোনে কল আসে। ফোনে ওই ব্যক্তি নিজেকে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল বলে পরিচয় দেন। কুষ্টিয়া জেলা কারাগারে আটক থাকা মো. রাশিদুল ইসলাম কোয়েল তার ঘনিষ্ঠ ব্যক্তি বলে তিনি জানান এবং তার জামিন বিষয়ে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে না জানানোর নির্দেশ দেন। তা না হলে ‘সমস্যা হবে’ বলে হুমকি দেওয়া হয়।

গতকাল বুধবার (২২শে অক্টোবর) বিকেলে রাশিদুল ইসলাম জামিনে মুক্তি পেলেও কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে।

শেখ মো. রাসেল আরও বলেন, গতকাল রাতে তার সরকারি ফোনে আবারও একটি হুমকিমূলক বার্তা আসে। বার্তায় লেখা ছিল ‘আপনি যে অন্যায় কাজটি করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন, আপনার বউসহ পুরো পরিবারকে কীভাবে বাঁচাবেন, রক্ষা করবেন, সেটা ঠিক করে রাখবেন।’ তিনি বলেন, ‘ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। তাই নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শফিকুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250