সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা পরিষদের সদস্যদের বিষয়ে সম্প্রতি রাজনৈতিক দলগুলোর বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা পরিষদে যারা এসেছেন তাদের প্রত্যেকের ব্যাপারে বিএনপি, জামায়াত ও এনসিপির সম্মতি ছিল।’

হয়তো রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই কিছুদিন পর পর রাজনৈতিক দলগুলো এমন অভিযোগ তোলে বলে মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘তাদের সঙ্গে যখন কথা বলি, আমাদের কার্যক্রমে তারা খুশি আছেন। অ্যাট লিস্ট বিএনপি আর জামায়াতকে মনে হয়।’

আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচন সংক্রান্ত আরপিও আইন চূড়ান্তভাবে পাস হয়েছে।

এ ছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জে.এস/

আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250