বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

জেমস ও পুত্র জিবরানকে নিয়ে যা বললেন নামিয়া

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নগরবাউল জেমসের জীবনে বসন্ত হয়ে এসেছেন নামিয়া আনাম। গতকাল বুধবার (২২শে অক্টোবর) গণমাধ্যমে জেমসের সঙ্গে বিয়ের খবর প্রকাশ হতেই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই তরুণী এখন আলোচনায়।

শুধু বিয়েই নয়, দাম্পত্য জীবনের এক বছর না পেরোতেই তাদের ঘরে এসেছে নতুন অতিথি—পুত্রসন্তান জিবরান আনাম। অনুভূতি জানাতে গিয়ে দাম্পত্য জীবন ও সন্তানের জন্য দোয়া চেয়েছেন নামিয়া।

গণমাধ্যমে নামিয়া আনাম বলেন, ‘জিবরানকে নিয়ে আমি আর জেমস খুবই সুখে আছি। সত্যিই জীবনের সেরা সময় পার করছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

নামিয়া আনাম জন্মেছেন যুক্তরাষ্ট্রে। তিনি নিউইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক করেছেন। তার বাবা নুরুল আমিন পেশায় ব্যবসায়ী, মা নাহিদ আমিন গৃহিণী। পরিবারের কনিষ্ঠ কন্যা তিনি।

২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক ছোট্ট ঘরোয়া আয়োজনে জেমস ও নামিয়ার প্রথম দেখা হয়। এরপর মুঠোফোনে যোগাযোগ, ধীরে ধীরে বন্ধুত্ব, আর সেখান থেকেই ভালোবাসার শুরু। মজার ব্যাপার হলো, নামিয়া আগে থেকে জেমস সম্পর্কে তেমন কিছু জানতেন না।

এক বছর প্রেমের পর ২০২৪ সালের ১২ই জুন ঢাকায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর নামের সঙ্গে স্বামীর বংশপদবি যোগ করে তিনি ‘নামিয়া আনাম’ নামটি ব্যবহার শুরু করেন।

চলতি বছরের ৮ই জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে পুত্রসন্তান জন্ম দেন নামিয়া। নাম রাখা হয় জিবরান আনাম।

জে.এস/

জেমস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250