বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ইবি ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি : সুখবর

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার (৬ই মে) বেলা ১১টায় সংগঠনটির দলীয় টেন্ট থেকে 'মুত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে পর্যন্ত এ পদযাত্রা ও ছাত্র সমাবেশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। 

এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরিফুল ইসলাম, মৃদুল হাসান, রাকিবুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আরো পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ

ছাত্র সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আজ নিরীহ ফিলিস্তিনদের উপর নির্মম ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি বর্বরতার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। আজ বিশ্বব্যাপী ছাত্রসমাজ জেগে উঠেছে এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে। তাদের সাথে ইবি ছাত্রলীগও একাত্মতা প্রকাশ করছে। 

সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, জাতির জনক সবসময় শোষকের বিরুদ্ধে ও শোষিতের পক্ষে ছিলেন। ছাত্রলীগও জাতির জনকের আদর্শ ধারণ করে ফিলিস্তিনদের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও এই নিমর্ম হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানাচ্ছি।

আবির/এস/ আই.কে.জে/

ফিলিস্তিন ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250