শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

তারকাদের নামের আগে ‘সুপারস্টার’, ‘মেগাস্টার’—তকমা দেয় কে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তারকাদের নামের আগে বিশেষ তকমা—যেমন ‘সুপারস্টার’, ‘মেগাস্টার’, কিংবা ‘লেডিস সুপারস্টার’—নিয়ে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার ঝড় বয়ে গেছে। কে সত্যিকারের সুপারস্টার, আর এসব তকমা কতটা যৌক্তিক— এ নিয়ে নেটিজেনদের মধ্যে তর্ক-বিতর্ক কম হয়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা। 

‘ধুমকেতু’ চলচ্চিত্র মুক্তির পর কলকাতায় এই তকমা ব্যবহারের বিষয়টি আরো বেশি আলোচনায় আসে। সোশ্যাল মিডিয়ায় হয় ব্যঙ্গ-বিদ্রুপও।

এ অবস্থায় সম্প্রতি অভিনেতা জিৎ যখন একটি অনুষ্ঠানে ‘সুপারস্টার’ বলে সম্বোধিত হন, তখনই এই তকমা নিয়ে তার মতামত জানান তিনি।

আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে জিৎ স্পষ্ট করে বলেন, নামের আগে বাড়তি তকমা যোগ করা বা নেওয়া—কোনোটাই তার পছন্দ নয়। 

‘সুপারস্টার বা মেগাস্টার তকমা কে দেয়’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না কে দেয়। তোমরা জানলে আমায় বলো। আমার কাছে এসব খুব গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, আমি কতটা ভালো কাজ করতে পারছি এবং দর্শকের মনে জায়গা করে নিতে পারছি।’

তবে এ ধরনের তকমা নিয়ে তিনি একেবারে বিরোধিতাও করেন না। তার ভাষায়, ‘যদি মেগাস্টার বা লেডিস সুপারস্টার তকমা কারো জনপ্রিয়তা উদ্‌যাপন করতে সাহায্য করে, তাতে অসুবিধা কী? কেউ যদি নিজেরাই এই তকমা নেন এবং দর্শকরা সেটাকে সমর্থন করেন, তবে এতে আলাদা করে সমস্যা দেখার কারণ নেই।'

উল্লেখ্য, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন জিৎ। অনন্ত সিংয়ের জীবনীভিত্তিক এই সিনেমার ফার্স্ট লুক টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, যেখানে এক বিপ্লবীর চরিত্রে দেখা যাবে তাকে।

জে.এস/

অভিনেতা জিৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250