শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। আজ শনিবার (২৮শে ফেব্রুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বাসিন্দাদের তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে। এতে আরও বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বিতীয় দফা হামলার প্রেক্ষাপটে এই পরামর্শ দেওয়া হলো।

দেশটির নিরাপত্তা সংস্থাটির এক বার্তায় বলা হয়, পরিস্থিতির কারণে ‘যদি সম্ভব হয় আপনাদের নীরবে অন্য জায়গায় চলে যাওয়া উচিত।

এদিকে, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়—তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির রাষ্ট্রপতির কার্যালয়কে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানিদের তাদের শহরের সামরিক এলাকাগুলোর চারপাশ থেকে সরে যাওয়ার বার্তা দেয়।

বিবিসির অপর এক প্রতিবেদনে জানানো হয়—মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মার্কিন হামলার মূল লক্ষ্য ইরানি জনগণের ‘স্বাধীনতা’।

এ ছাড়াও, যুক্তরাষ্ট্র ইরানকে একটি ‘নিরাপদ’ দেশে পরিণত করার জন্য কাজ করছে বলেও জানান মার্কিন রাষ্ট্রপতি।

জে.এস/

তেহরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250