শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যারিস্টার সুমন কোথায় আছেন তা জানি না : অভিনেত্রী পিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত বছরের শুরু থেকে সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের সব নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন আবার অনেকে গোপনে পাড়ি জমিয়েছেন বিদেশে। তবে এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি বিগত সরকারের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের। যদিও গতকাল একটি ভিডিওবার্তা দিয়েছেন সুমন। করেছেন আত্নপক্ষ সমর্থন। তবে তিনি কোথায় আছেন জানাননি। 

এ অবস্থায় ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে গণমাধ্যমকে তার চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল বলেন, বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের নাসরিন

পিয়া জান্নাতুল বলেন, কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন। এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় আসেন তিনি। 

এসি/ আই.কে.জে/


 

ব্যারিস্টার সুমন পিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250