বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

বাল্যবিয়ে করতে গিয়ে জরিমানা গুনলো বর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

কর্ণফুলী উপজেলায় বিয়ে করতে গিয়ে জরিমানা দিতে হয়েছে এক বর-কে। প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ১৪ বছরের কিশোরী।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর মোহাম্মদ আরিফ ও কনের পিতা জসিম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) রাতে কর্ণফুলী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী।

আরও পড়ুন: বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন পাবনার সুবিধাবঞ্চিত সাড়ে তিন হাজার মানুষ

পীযুষ কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে বাল্যবিয়ের সব আয়োজন বন্ধ করি। পরে কনের পরিবারকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝানো হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

এসকে/ 

জরিমানা বাল্যবিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250