বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

হাইকোর্টের নির্দেশে আত্মসমপর্ণ করলেন জনপ্রিয় কমিডিয়ান অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

বলিউড অভিনেতা রাজপাল যাদব পড়েছেন বড়সড় আইনি বিপাকে। চেক বাউন্স সংক্রান্ত মামলায় এবার শেষমেশ দিল্লি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করতে হলো এই অভিনেতাকে।

গত ৪ঠা ফেব্রুয়ারি আদালত তাকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দিলেও, তিনি পুনরায় আইনি লড়াইয়ের চেষ্টা চালিয়েছিলেন।

তবে শেষ পর্যন্ত আর কোনো যুক্তিই কাজে আসেনি। আত্মসমর্পণের নির্দেশ পাওয়ার পর রাজপাল যাদব আবারও আদালতের শরণাপন্ন হয়ে একটি প্রস্তাব দেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে ২৫ লাখ টাকা পরিশোধ করবেন এবং অবশিষ্ট অর্থ পরে পরিশোধ করবেন।

কিন্তু দিল্লি হাইকোর্ট তার এই প্রস্তাব গ্রহণ করেনি। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, এর আগেও রাজপালকে একাধিকবার সময় ও সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। অভিনেতার বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকার ঋণের দায় রয়েছে, আর এই মামলা কয়েক বছর ধরেই চলমান।

এর আগে কিছুদিন জামিনে মুক্ত ছিলেন রাজপাল যাদব। তখন তিনি আদালতকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব বকেয়া অর্থ পরিশোধ করবেন। আদালত সেই আশ্বাসের ভিত্তিতে তাকে সময়ও দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবারের চূড়ান্ত রায়ে বলা হয়, একাধিক সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি টাকা ফেরত দিতে ব্যর্থ হয়েছেন।

আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, বারবার নির্দেশ দেওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি। সে কারণে এই মামলায় তাকে দ্রুত আত্মসমর্পণ করতে হবে। তবে আত্মসমর্পণের পর নতুন করে পরিশোধের কোনো ব্যবস্থা করা সম্ভব কি না, সেটি পর্যালোচনা করা হবে বলেও আদালত জানিয়েছেন।

জানা গেছে, মোট ৭টি আলাদা অভিযোগে তার প্রায় ৯ কোটি টাকা বকেয়া ছিল। এর মধ্যে কিছু অর্থ জমা দিলেও পুরোটা পরিশোধে ব্যর্থ হয়েছেন তিনি। আর্থিক লেনদেনের বিষয়ে আদালতের এই কঠোর অবস্থান অভিনেতার জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

জে.এস/

বলিউড অভিনেতা রাজপাল যাদব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250