শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

শাকিব-বুবলীর ফের বাবা-মা হওয়ার গুঞ্জন!

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে শোবিজ পাড়ায় জোর গুঞ্জন চাউর হয়েছে, দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন তারা। একাধিক সূত্র দেশের গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি শাকিব-বুবলীর কেউ-ই। 

এর আগে ২০২৫ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর ও বুবলীর সঙ্গে লম্বা সময় ছুটি কাটাতে দেখা যায় শাকিবকে। তখন বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়, আবারও কি এক হতে যাচ্ছেন আলোচিত এই জুটি? সাম্প্রতিক আবারও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে চলচ্চিত্রপাড়ায়। যদিও বিষয়টি স্বীকার করেননি তিনি।

দুজনের ঘনিষ্ট একটি সূত্রে জানা যায়, বর্তমানে বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাই ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং শুরু হলেও এই মুহূর্তে আর কাজ করতে চাইছেন না। প্রথম দফায় আদর আজাদের বিপরীতে সিনেমার শুটিংয়ে চারদিন অংশ নিয়েছিলেন অভিনেত্রী। তবে এ বিষয়ে বুবলী কিংবা শাকিব মুখ খুলেননি।

প্রযোজনা–পরিচালকেরা জানিয়েছেন, রোজায় বুবলীকে ছাড়াই ছবির শুটিং এগিয়ে নেওয়া হবে। কারণ, তিনি প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন। যে কারণে তারা সিনেমার কাজ এগিয়ে নিতে নায়িকাকে ছাড়াই বাকি কাজ শেষ করবেন।

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘প্রথম লটে বুবলী, আদর আজাদ ও অন্য শিল্পীদের নিয়ে ৪ দিন শুটিং করেছিলাম। দ্বিতীয় লটে রোজায় শুটিং আছে। কিন্তু বুবলীকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে।’ 

জানা গেছে, এখন বুবলী ঝুঁকির কারণে শুটিং করছেন না। তবে আজ শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেট-এর ওপেনিং সেরেমনি হবে বুবলীর হাত ধরে। সেখানেই বুবলী মা হতে যাওয়ার বিষয়টি জানাতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।  জানা গেছে, দ্বিতীয় সন্তান জন্ম দিতে শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন এই চিত্রনায়িকা।

এর আগে  ২০২০ সালেও প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের সময় বুবলী বিষয়টি গোপন রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছিল।  এবারও কি সেই একই পথে হাঁটছেন অভিনেত্রী?

জে.এস/

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250