সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।

গতকাল রাত ১০টার দিকে আন্তর্জাতিক সীমান্তের ১৪৭ নম্বর পিলারের কাছে ১৪ জন পুরুষ ও চার নারীসহ মোট ১৮ জন বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিদ হোসেন এবং কাজীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। ভারতীয় পক্ষে উপস্থিত ছিলেন গান্দিনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমারসহ বিএসএফ সদস্যরা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল জানান, গতকাল রাতেই বিজিবি ১৮ জনকে গাংনী থানায় হস্তান্তর করেছে। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।

জে.এস/

বিএসএফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250