শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

সরকার আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

সরকার আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। আজ শনিবার (২৮শে ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘সরকারি যেটা বরাদ্দ হবে, সেই বরাদ্দ জনগণের জন্য বরাদ্দ হয়। প্রত্যেকটা পয়সা সঠিক জায়গায় খরচ হচ্ছে, এটা নিশ্চিত করতে বলেছি।’

সরকারি কোনো দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে আসাদুজ্জামান বলেন, ‘যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, তাহলে শুধু তার চাকরি যাবে। সঙ্গে তার বিরুদ্ধে একটা মামলাও হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সামাজিক হানাহানি, মারামারি সমস্ত কিছু নিরপেক্ষভাবে প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছি। কারণ, গুটিকয়েক এ ধরনের মিসক্রিয়েন্টের কারণে সরকারের সব ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না।’

আসাদুজ্জামান বলেন, ‘আমরা প্রথম দিনই বলেছি, বাংলাদেশ রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সুতরাং আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধপরিকর। সেই পথ ধরেই আমরা হেঁটে যাব।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এদের যদি কেউ শেল্টার দেয়, তাদের শিকড় উপড়ে ফেলা হবে।’

জে.এস/

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250