শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৭) স্থানীয় সময়  বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৪ মিনিটে জার্মানির মিউনিখের মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে অবতরণ করে।

আরো পড়ুন: শিগগির সংসদে পাঠানো হবে সড়ক পরিবহন আইনের সংশোধনী প্রস্তাব : কাদের

জার্মানিতে নিযুক্ত  বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান।

ফ্লাইটটি এর আগে সকাল ১১টায় (বাংলাদেশ সময়) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

রেকর্ড পঞ্চম ও  টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর, এটা তাঁর প্রথম  বিদেশ সফর।

এইচআ/  আই.কে.জে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান সফর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250