শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের আমলে এখনকার মতো আমাকে কেউ রাষ্ট্রদ্রোহী তকমা দেননি

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

মঞ্জুরুল আলম পান্না

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকারের সমালোচনা করায় গত কয়েক মাস ধরে তার (সরকারপ্রধান) একঝাঁক চামচা-চামুণ্ডা-টোকাই আমাকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে আসছেন। বিদেশে পলাতক ইউটিউবারদেরও কেউ কেউ গুজব ছড়াচ্ছেন, আমার বিরুদ্ধে। এরই মধ্যে ইউটিউবে বেশ কয়েক পর্বের কনটেন্টও ছেড়েছেন তারা আমার বিরুদ্ধে। সরকারের সমালোচনা করে দেশকে নাকি অস্থিতিশীল করছি, সেই হিসেবে আমি নাকি রাষ্ট্রদ্রোহী! 

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করার কারণেও অনেক ধরনের খেসারত দিতে হয়েছে। কিন্তু তাই বলে বর্তমান সময়ের মতো কেউ তখন রাষ্ট্রদ্রোহী তকমা দেননি। বড়জোর বিএনপি-জামায়াতের দালাল বানিয়েছিলেন, এখন যেমন ফ্যাসিবাদের দোসর বানানো হচ্ছে। ড. ইউনূসপন্থী কথিত সাংবাদিকদের কেউ কেউ আবার বলছেন, শেখ হাসিনা (ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী) সরকারের সময় এমন সমালোচনা করলে তো তখন গুম হয়ে যেতে হতো আমাকে। তাদের বলছি, তখন যে কোনো অপকর্মের বিরুদ্ধে কতটা সরব ছিলাম, খোঁজ নিয়ে দেখতে পারেন।

উল্টো প্রশ্ন করতে চাই, তিনি বা তারা যে শেখ হাসিনা সরকারের পুরোটা সময় তুমুল সমালোচনা করেছেন, তখন কি তাদের গুম হতে হয়েছে? আমি শুধু তাদের কথাই বলছি, নির্দিষ্টভাবে যারা আমাকে উদ্দেশ্য করে বলছেন। বরং তারা সে সময় বেশ বহাল তবিয়তেই ছিলেন এবং এখনও এই সময়ে দুর্দান্তভাবে পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। 

দালালি করলে তো সরকারের দালালিই করতে হয়। সেখানে হালুয়া-রুটির লোভনীয় ভাগটা বেশ সহজে মেলে। অহেতুক জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে সব সময় সরকারের বিরুদ্ধে কেন অবস্থান করতে হয়? যা ইচ্ছে বলতে পারেন, করতে পারেন। নড়াতে পারবেন কী না, ভেবে দেখুন। দুঃখিত, আপনারা ভুল জায়গায় নক করছেন।

লেখক: সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক।

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250