বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

শিক্ষকদের যে সুখবর দিলো মাউশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সারাদেশের বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া পাঁচ হাজার ৪৬৩ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির আওতায় আসছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এমপিও কমিটি এসব শিক্ষকদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। যাদের মধ্যে স্কুল পর্যায়ের চার হাজার ৬৯৬ জন এবং কলেজের ৭৬৭ জন শিক্ষক।

মঙ্গলবার (১৯শে মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ।

বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৪ হাজার ৬৯৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩১০, চট্টগ্রামের ৩৩৮, কুমিল্লার ২৮৯, ঢাকার ৭৪১, খুলনার ৫৯১, ময়মনসিংহের ৫১৪, রাজশাহীর ১ হাজার ৬১, রংপুরের ৬৮৩ এবং সিলেটের ১৬৯ জন আছেন।

আরো পড়ুন: বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম আদনান, দ্বিতীয় হাবিবুল্লাহ

কলেজের ৭৬৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৭৩ জন, চট্টগ্রামের ২৪, কুমিল্লার ৪৩, ঢাকার ১৬০, খুলনার ৭৬, ময়মনসিংহের ১১৮, রাজশাহীর ১২৩, রংপুরের ১০৫ এবং সিলেট অঞ্চলের ৪৫ জন রয়েছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সূত্র জানায়, নিয়ম অনুযায়ী-গত কয়েকমাসে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। 

জানুয়ারি মাসের আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। নতুন এমপিওভুক্তদের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকই বেশি।

এইচআ/ আই. কে. জে/  

মাউশি এমপিওভুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250