বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

রোমে অবস্থিত বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৫শে এপ্রিল) ইতালির রাজধানী রোমে বাংলাদেশ হাউস (বাংলাদেশ দূতাবাস) পরিদর্শন করেছেন। খবর বাসসের।

গতকাল শুক্রবার (২৫শে এপ্রিল) বাংলাদেশ হাউস পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা সেখানে রাখা পরিদর্শন বইয়ে সই করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

এদিকে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অধ্যাপক ড. ইউনূস বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। আজ শনিবার (২৬শে এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া হবে।

গতকাল শুক্রবার (২৫শে এপ্রিল) প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গিয়ে প্রয়াত পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

আরএইচ/

পোপ ফ্রান্সিস প্রধান উপদেষ্টা রোম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250