মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন জোট ৪৪ দশমিক ১ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১টি রাজনৈতিক দলের নির্বাচনী জোটের ঝুলিতে যেতে পারে ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) নামের একটি প্রতিষ্ঠানের করা জনমত জরিপে এমনটা বলা হয়েছে। তাদের এই জরিপে সহযোগিতা করেছে প্রজেকশন বিডি ও জাগরণ ফাউন্ডেশন।

আজ সোমবার (৯ই ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে এই জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপে দেখা গেছে, জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন ১ দশমিক ৭ শতাংশ ভোটার। আর ৬ দশমিক ৫ শতাংশ ভোটার বলেছেন, তারা কাকে ভোট দেবেন, সেই সিদ্ধান্ত এখনো নেননি।

অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশের ৬৩ হাজার ১১৫ জন ভোটারের ওপর জরিপটি চালানো হয়েছে। এর মধ্যে ৩৬ হাজার ৬৩৪ জন পুরুষ, যা জরিপে অংশগ্রহণকারীদের ৫৭ দশমিক ৫৯ শতাংশ। আর ২৬ হাজার ৯৮১ জন নারী, যা জরিপে অংশগ্রহণকারীদের ৪২ দশমিক ৪১ শতাংশ।

বয়সভিত্তিক হিসাবে, জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ২৭ দশমিক ৪৮ শতাংশ বা ১৭ হাজার ৪৮১ জনের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে।

অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম। তিনি বলেন, গত ২১শে জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৬ দিন এ জরিপ চালানো হয়েছে। আসনগুলোয় প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়া এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট নিশ্চিত হওয়ার পর এ জরিপ শুরু করা হয়।

শফিউল আলম জানান, দেশের ৩০০টি সংসদীয় আসন এলাকায় জরিপ চালানো হয়েছে। প্রতিটি আসন থেকে পাঁচ–ছয়টি করে ইউনিয়ন ও হোল্ডিং লটারির মাধ্যমে বাছাই করে জরিপ চালানো হয়।

জরিপের ফলাফলে দেখা গেছে, এতে অংশ নেওয়া ৯২ শতাংশ ভোটার ভোট দিতে চান। ৪ দশমিক ৪ শতাংশ বলেছেন, তারা ভোট দিতে যাবেন না। আর ২ দশমিক ৫ শতাংশ এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

জরিপে বলা হয়েছে, ভোট পাওয়ার ক্ষেত্রে বিএনপি জোট স্পষ্টত এগিয়ে থাকলেও নিশ্চিত বিজয় হবে, এমন আসনে এগিয়ে রয়েছে জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট। জরিপের ফলাফলে দেখা গেছে, জামায়াত জোট নিশ্চিতভাবে ১০৫টি আসনে জয় পেতে পারে। অন্যদিকে বিএনপি জোটের ঝুলিতে নিশ্চিতভাবে যেতে পারে ১০১টি আসন।

জরিপের ফলাফলে ৭৫টি আসনে দুই জোটের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এর বাইরে ১৯টি আসনে অন্যান্য প্রার্থীরা জয় পেতে পারেন।

জরিপে অংশ নেওয়া ভোটারদের ৭৪ দশমিক ৯ শতাংশ বলেছেন, তারা গণভোটের প্রতি সচেতন। আর সচেতন নন, এমন ভোটার ২৫ দশমিক ২ শতাংশ। অংশগ্রহণকারীদের ৮৯ দশমিক ৬ শতাংশ বলেছেন, তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে চান। আর ‘না’ ভোট দেবেন ৯ দশমিক ১ শতাংশ।

জরিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250