বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা আওয়ামী লীগের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ ও এনামুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালটে ভোট দেননি। তারা ভোট প্রদান থেকে বিরত থেকেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আসাদুজ্জামান আসাদ রাজশাহী-৩ (পবা-মোহনপুর) ও এনামুল হক রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ছিলেন। চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় তারা এখন কারাগারে আছেন। কারা কর্তৃপক্ষ তাদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এ দুই ভিআইপি বন্দী।

কারা কর্তৃপক্ষ জানায়, এখানে প্রায় ২ হাজার ৬০০ জন বন্দী থাকেন। তাদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছিলেন মাত্র ২৭৩ জন। নাম-ঠিকানা, সংসদীয় আসনসহ সব তথ্য সঠিক থাকায় ২০৪ জনের নামে ব্যালট এসেছিল।

পোস্টাল ব্যালটে ভোট দেওয়া শুরুর পর থেকে গত শনিবার বিকেল পর্যন্ত তারা ভোট দিয়েছেন। ভোটাধিকার প্রয়োগ করা ২০৪টি ব্যালট পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের প্রায় ২ হাজার ৬০০ জন বন্দীর মধ্যে অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি। আর বাকি অর্ধেক বিচারাধীন মামলায় বন্দী থাকা হাজতি। কয়েদিদের একটি বড় অংশই দীর্ঘদিন ধরে বন্দী আছেন। তাই তাদের অনেকে ভোটার হতে পারেননি। এ জন্য তারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করতে পারেননি।

আবার নিয়ম রয়েছে, কেউ কারাগারের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করার পর জামিন হলে পরে আর বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। সে কারণেও অনেক হাজতি ও কয়েদি ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেননি।

সাবেক দুই সংসদ সদস্যের ভোট না দেওয়ার বিষয়ে জানতে চাইলে কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, ‘আমরা সবাইকেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। যারা যারা ইচ্ছুক, নাম নিবন্ধন করেছিলেন। বন্দী থাকা সাবেক দুই এমপি ভোট দিতে চাননি। আমরা তো কাউকে জোর করব না। তাঁরা নিজেরা চাননি বলে ভোট দেননি।’ 

তিনি বলেন, ‘সব বন্দীই মনে করেন, তার জামিন হয়ে যাবে। এ কারণে অনেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে নাম নিবন্ধন করেননি। সাবেক দুই এমপি কেন করেননি, তা তারা জানেন।’

রাজশাহী কেন্দ্রীয় কারাগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250