মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভোটে জয়-পরাজয় যায়ই ঘটুক না কেন, নির্বাচনের পরে গায়ের জোরে হলেও বিএনপির রাজনীতি করবেন বলে জানিয়েছেন পাবনা-৪ আসনের স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থী জাকারিয়া পিন্টু।

আজ সোমবার (৯ই ফেব্রুয়ারি) ঈশ্বরদী বাজারের পুরোনো বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি শহীদ জিয়ার সৈনিক। আমি গায়ের জোরেই এই দল করে এসেছি। আমাকে প্রতিপক্ষ দল করতে দেয়নি কখনই, গায়ের জোরেই করে এসেছি এবং গায়ের জোরেই করি, এটা তারেক রহমান নিজেও জানেন। অতএব, এই দল আমার এবং আমি করবই।’

তিনি বলেন, ‘আমি এই নির্বাচনে যেখানেই গেছি, সেখানেই বিপুল সাড়া পেয়েছি। বিশেষ করে তরুণ প্রজন্মের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার বাহিনী ভোটারদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে। আমি বিষয়গুলো প্রশাসনকে অবহিত করেছি।’

বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ফারুক আহমেদ খান, পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, দাশুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি মালিথা প্রমুখ।

উল্লেখ্য, পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে কারাগার বন্দী ছিলেন। ৫ই আগস্ট পরবর্তীতে মুক্ত হন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাকারিয়া পিন্টু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250