বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

গরুর মাংসের কেজি ৫৯৫ টাকা, কেনা যাচ্ছে ১০০ গ্রামও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে ঈদ উপলক্ষ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লোকসান ছাড়াই কম দামে প্রতিকেজি গরুর মাংস মাত্র ৫৯৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয় ক্রেতারা তাদের ইচ্ছেমতো কিনতে পারছেন সর্বোচ্চ ১ কেজি থেকে সর্বনিম্ন ১০০ গ্রাম পর্যন্ত গরুর মাংস। বাজারে গরুর মাংস যখন ৭০০ টাকা তখন ব্যাপক প্রভাব ফেলেছে কম দামে বিক্রি।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে স্বল্পমূল্যে গরুর মাংস বিক্রি করছে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন। বাজার দর থেকে কেজিতে ১০৫ টাকা কমে বিক্রি করা হচ্ছে মাংস। এমনকি ৬০ টাকাতেও কেনা যাচ্ছে গরুর মাংস।

কম দামে মাংস কিনতে ভিড় করছেন ক্রেতারা। প্রথম দিনে মাত্র দুই ঘণ্টায় বিক্রি হয়েছে ৩০০ কেজির বেশি মাংস। আসন্ন ঈদের আগে কম দামে মাংস নিতে পেরে খুশি ক্রেতারা।

মাংস কিনতে আসা ক্রেতারা বলেন, বাজারের চেয়ে প্রায় ১০৫ টাকা কম দামে গরুর মাংস কিনতে পাচ্ছি। ভালো গরু জবাই করেছে। ঈদ পর্যন্ত বিক্রি করা হবে। আজ নিয়েছি, আরও নেব। এখানে ৫৯৫ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে এটা শুনে মাংস কিনতে এসেছি। আসলে সবসময় কমদামে মাংস বিক্রি করা হলে আমাদের জন্য ভালো হতো।

স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজ্জাত হোসেন গণমাধ্যমকে জানান, রমজান মাস এলেই গরুর মাংসের চাহিদা বেড়ে যায়। সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মাংসের দাম বাড়িয়ে দেয়। এতে করে সাধারণ মানুষজন গরুর মাংস কিনে খেতে পারে না। তাই ঈদের আগে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে এ আয়োজন তাদের। ঈদের আগ পর্যন্ত বাজারের পাশাপাশি গ্রামেও ৫৯৫ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে। স্বপ্ন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা নিজেদের দোকানে ও গ্রামে গ্রামে গিয়ে মাত্র ৫৯৫ টাকা কেজি দরে ঈদের দিন পর্যন্ত বিক্রি করবেন গরুর মাংস।

ওআ/ আই.কে.জে/ 

গরুর মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250