বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

‘বেনজীরের সম্পত্তি বৈধ করার কোনো সুযোগ নেই’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ৭ই জুন ২০২৪

#

ফাইল ছবি

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি নিয়ে ফৌজদারি মামলা চলমান রয়েছে। এমতাবস্থায় তার সম্পদ বৈধ করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শুক্রবার (৭ই জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক প্রশ্ন করেছিলেন, এবারের বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। এই সুযোগ বেনজীর আহমেদ নিতে পারবেন কি না?

আরো পড়ুন: কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : সিপিডি

এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করার বিষয়ে সংসদে আরও আলোচনা হবে। সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই চূড়ান্ত। বেনজীর আহমেদের সম্পদ এখন ফৌজদারি মামলার মধ্যে। এটিকে বৈধ করার কোনো সুযোগ নেই।

এই বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, বেনজীরের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। এখন আগাম কিছুই বলা যাবে না। তবে বেনজীর যাই করুক, নাগরিক সুবিধা সে পাবে।

এইচআ/ 


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেনজির আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250