সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

রচনা ব্যানার্জী ‘দিদি নম্বর ওয়ান’ এ যা পারিশ্রমিক নেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

রচনার প্রাণবন্ত সঞ্চালনায় মুগ্ধ সবাই। সিনেমা জগৎ থেকে দূরে আছেন সে অনেকদিন হলো। তাই বলে তিনি পর্দার আড়ালে চলে যাননি। সবার মধ্যমণি হয়ে আছেন জনপ্রিয় টেলিভিশন গেইম শো ‘দিদি নম্বর ওয়ান’তে। তবে নতুন প্রশ্ন, রচনা ব্যানার্জীর আয় কত?

সঞ্চালনা থেকে শুরু করে নিজের শাড়ির ব্যবসা। পাশাপাশি বিভিন্ন ইভেন্ট থেকে ডাক পেয়ে থাকেন তিনি। শো করে থাকেন বিভিন্ন জায়গায়।

সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে বা গুগলে উত্তর খুঁজলে চোখে পড়ে রচনার এপিসোড। প্রতি এপিসোডে তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন ১ থেকে ২ লাখ টাকা।

আরো পড়ুন: সেই স্বপ্ন পূরণ হলো ইমন চক্রবর্তীর

যদিও এর সত্যতা যাচাই করে দেখেনি কেউ। তবে তার পারিশ্রমিক যে নেহাতই কম নয়, তা কম বেশি সবার জানা।

রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ কম নয়। বয়স যেন তার কিছুতেই বাড়ে না। একের এর পর এক ভালো ছবি সবাইকে উপহার দিয়েছেন তিনি। বলিউডে গিয়েও নিজের কাজের ছাপ রেখেছেন।

তবে একটা সময়ের পর রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ২০১২ সাল থেকে দিদি নম্বর ওয়ান-এ সঞ্চালকের কাজ শুরু করেছেন রচনা। তখন থেকেই দর্শকদের নজরের কেন্দ্রবিন্দুতে তিনি।

এসি/আই.কে.জে


রচনা ব্যানার্জীর সঞ্চালনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250