সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর সদর দপ্তর ধ্বংসের দাবি করল ইসরায়েল-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ২রা মার্চ ২০২৬

#

ফাইল ছবি: রয়টার্স (১৬ই ফেব্রুয়ারি, ২০২৬)

ইরানের সুপ্রশিক্ষিত সেনাদল আইআরজিসির (বিপ্লবী রক্ষীবাহিনী) সদর দপ্তর ধ্বংসের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ইসরায়েলও একই দাবি জানিয়েছে। আজ সোমবার (২রা মার্চ) বার্তা সংস্থা এএফপি ও যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের সরকার পরিবর্তনের উদ্দেশে পরিচালিত যুদ্ধের দ্বিতীয় দিনে তারা দেশটির শক্তিশালী বিপ্লবী রক্ষীবাহিনীর সদরদপ্তর ধ্বংস করেছে।  

মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক নাটকীয় বিবৃতিতে জানায়, ‘আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীটি আছে এবং আইআরজিসির কাছে এখন আর কোনো সদরদপ্তর নেই।’ 

‘ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) গত ৪৭ বছরে হাজারেরও বেশি মার্কিন সেনা হত্যা করেছে। গতকাল এক বড় আকারের মার্কিন হামলায় ওই সাপের মাথা কেটে ফেলা হয়েছে’, যোগ করে সেন্টকম। 

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করে একই দাবি জানায়। আইডিএফ জানায়, তারা ‘ইরানের সামরিক সদরদপ্তর ধ্বংস করেছে’। সেখানে ইরানের শাসকদের অনুগত সেনা উপস্থিত ছিল বলেও ইসরায়েলি সেনা দাবি করে। 

ইসরায়েলি সেনা জানায়, বিপ্লবী রক্ষীবাহিনীর সদরদপ্তরের পাশাপাশি গোয়েন্দা বিভাগের সদরদপ্তর, আইআরজিসি বিমানবাহিনীর নিয়ন্ত্রণকেন্দ্র ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরসহ বেশ কিছু ‘নিয়ন্ত্রণকেন্দ্রে’ বড় ধরনের হামলা চালানো হয়েছে। 

বিবৃতিতে আইডিএফ আরও জানায়, তারা ‘ইরানের জঙ্গি শাসকের সামরিক অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে।’

জে.এস/

আইআরজিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250