বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ইলিশ শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯ জেলেকে গ্রেফতার করে সাতদিন কারাদণ্ড দিয়েছেন। 

মঙ্গলবার (২৯শে অক্টোবর) বিকেল ৫টার দিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

আরো পড়ুন : বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কারাদণ্ড হওয়া জেলেরা হলেন- আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মো. সাদ্দাম হোসেন (৩২), খোকন খান (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার ব্যাপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮)।

তারা সদরপুরের চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ইউনিয়নের ও মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। 

অভিযানে জেলেদের কাছ থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ সদরপুর উপজেলার কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

নির্বাহী হাকিম আলী মামুন জানান, আগামী ৩রা নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এস/ আই.কে.জে

ইলিশ শিকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250