বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

নতুন লুকে মালাইকা, বয়স নিয়ে ‘অবিশ্বাস’ নেটিজেনদের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৭ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

নতুন বছর, নতুন লুক—এ বার্তাই দিলেন বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা। ২০২৬ সালের শুরুতেই নতুন হেয়ারকাটে ধরা দিলেন তিনি। ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি শেয়ার করে মালাইকা লেখেন, ‘চপ চপ… নয়া সাল, নয়া বাল’—অর্থাৎ নতুন বছর, নতুন চুল।

নতুন লুকে মালাইকাকে দেখে মুহূর্তেই মন্তব্যে ভরে যায় নেটদুনিয়া। কেউ লিখেছেন, ‘ওয়াও ওয়াও, ফায়ার’, কেউ বলেছেন, ‘স্টানিং’। আবার অনেক ভক্তই বয়সের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন—‘এজ ইজ জাস্ট অ্যা নাম্বার’ কিংবা ‘বিশ্বাসই হচ্ছে না, উনি ৫০-এর ওপরে।’

২০২৫ সালের ২৩শে অক্টোবর জমকালো আয়োজনে নিজের ৫০তম জন্মদিন উদযাপন করেন মালাইকা অরোরা। সে অনুষ্ঠানের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তার বোন অমৃতা অরোরা, ঘনিষ্ঠ বন্ধু কারিনা কাপুরসহ অনেকে। জন্মদিনের কেকের ওপর বড় করে লেখা ছিল ‘৫০’, আর সে ছবি ছড়িয়ে পড়ে দ্রুতই।

তবে এ নিয়েই পরে তৈরি হয় বিতর্ক। রেডিটে একটি পোস্টে দাবি করা হয়, মালাইকার বয়স ২০১৯ সালে ৪৬ ছিল। সে হিসেবে তার ৫২তম জন্মদিন হওয়ার কথা। যদিও এসব অনলাইন জল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি মালাইকা।

বরং জন্মদিনের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমার হৃদয় ভরে গেছে। এত ভালোবাসা আর শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমার ৫০-কে এতটা বিশেষ করে তোলার জন্য সবাইকে কৃতজ্ঞতা।’

ক্যারিয়ার সংক্ষেপ

মালাইকা অরোরা তার ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন হোস্ট হিসেবে—ক্লাব এমটিভি, লাভ লাইন ও স্টাইল চেক অনুষ্ঠানের মাধ্যমে। পরে মডেলিং জগতে প্রবেশ করে বাল্লি সাগুর জনপ্রিয় অ্যালবাম গান গুর নালো ইশক মিঠা -তে দেখা যায় তাকে। 

বলিউডে তার অভিষেক হয় শাহরুখ খান ও মানিশা কৈরালার ছবি ‘দিল সে’-এর আইকনিক গান ছাইয়া ছাইয়া -এর মাধ্যমে। সাম্প্রতিক সময়ে তিনি দীপাবলিতে মুক্তি পাওয়া ছবি থামেলা-তে একটি নৃত্য পরিবেশনেও অংশ নেন।

জে.এস/

মালাইকা অরোরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250