বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন

‘ব্ল্যাক মানি’তে নায়িকা হচ্ছেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্মাতা রায়হান রাফী ‘ব্ল্যাক মানি’ শিরোনামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করবেন বলে চুক্তিবদ্ধ হন। কাজটি ওটিটি প্ল্যাটফর্মে বঙ্গের। তাই প্রতিষ্ঠানটি থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় খবরটি।

সে সময় রাফী বলেন, সিরিজটি দিয়ে বঙ্গর সঙ্গে আমার প্রথম কাজ। সাধারণত আমি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি তা থেকে অনেকটাই ভিন্ন। প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন ধরনের এ রকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।’

রাফী যখন সিরিজটিতে চুক্তিবদ্ধ হন সে সময় ‘তুফান’ ছবির সাফল্যে ভাসছিলেন। ছবিটি নিয়ে দেশ-বিদেশ থেকে সাফল্যের খবর আসছিল। এবার পরিকল্পনা রয়েছে ‘তুফান ২’ নির্মাণের। তবে তার আগে ‘ব্ল্যাক মানি’র শুটিং করবেন এই নির্মাতা। নতুন খবর হচ্ছে সিরিজটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

বঙ্গর ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গিয়েছে এ খবর। তারপরও বিষয়টি নিয়ে কথা হয় প্রতিষ্ঠানটির প্রধান কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জুর সঙ্গে।

তিনি জানান, ব্ল্যাকমানি শুটিং শুরু হবে। আমরা অফিসিয়ালি সবকিছু জানাবো। তবে আপাতত শিল্পীর নাম বলতে চাচ্ছি না। তানজিন তিশা করছেন কিনা জানতে চাইলেও শিগগিরই সব অফিসিয়ালি জানানো হবে বলেই এড়িয়ে যান।

তবে জানা গেছে, আগামী চলতি মাসেই শুটিং শুরু হবে ব্ল্যাক মানির। এতে মুখ্য চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। শিগগিরই তিশার সঙ্গে বাকি শিল্পীদেরও নাম জানানো হবে।

ওআ/কেবি

তানজিন তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250