বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

৩১শে জুলাইয়ের মধ্যে ঐকমত্য হওয়া বিষয়গুলো অন্তর্ভুক্ত করে জুলাই সনদ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, আজকের দিনসহ আর মাত্র তিনদিন সময় হাতে আছে। ৩১শে জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো অন্তর্ভুক্ত করে সনদের বিষয়টি চূড়ান্ত করতে হবে। আর প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজ বা কাল রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে।

আজ মঙ্গলবার (২৯শে জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের আলোচনার শুরুতে এ কথা বলেন আলী রীয়াজ।

আজকের আলোচনার বিষয় তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। এ ছাড়া অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আজ আলোচনা হবে।

তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়ে কমিশন আজ নতুন করে প্রস্তাব হাজির করবে বলে জানিয়েছেন আলী রীয়াজ। তিনি বলেন, গতকাল থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় আলোচনায় আসার পর কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নতুন করে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সেগুলোকে সমন্বিত করে তারা একটা প্রস্তাব সবার সামনে হাজির করতে চাচ্ছেন।

আলী রীয়াজ বলেন, ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের প্রাথমিক খসড়া পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল পর্যন্ত সেগুলোর মন্তব্যের জন্য তারা অপেক্ষা করবেন।

অধ্যাপক আলী রীয়াজ আলী রীয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250