বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

আমরা দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না : জামায়াত আমির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২রা ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলার ইউনিয়ন পর্যায়ের নেতাদের দায়িত্বশীল সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে অফিস-আদালত কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। কোনো মানুষ হয়রানির শিকার হবেন না। কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবেন। শ্রমিক তার ঘামের ন্যায্যমূল্য পাবেন। বিচারক তার আসনে বসে মানুষের ওপর জুলুম করবেন না।

তিনি বলেন, জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে তারা এসব কাজ বাস্তবায়ন করবে।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

এ সময় অন্যান্যের মধ্যে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে জামায়াতের আমির ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার মাঠে এক সুধী সমাবেশে অংশ নেন।

ওআ/ আই.কে.জে/ 


জামায়াত আমির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250