বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, পরিস্থিতি স্বাভাবিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানাগুলোতে পোশাক শ্রমিকরা কাজে ফিরেছে। শনিবার (৭ই সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর জামগড়া ডিইপিজেড ও পলাশবাড়ীতে যে সকল  কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছিলেন, ওই সকল পোশাক কারখানার শ্রমিকদের আজ কাজে যোগ দিতে দেখা যায়।  

তবে সকাল ৯টার দিকে দুটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া কোনোরকম বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে যার যার নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন। কারখানাগুলোর সামনে অধিক নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে শিল্প পুলিশ। এছাড়া সেনাবাহিনীর একাধিক টহল টিম শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর

বাংলাদেশ গামের্ন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু গণমাধ্যমকে বলেন, সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পওয়া যায়নি।

আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আশুলিয়ায় আজ অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। শারমিন গার্মেন্টস ও অনন্ত গার্মেন্টস বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে। 

এসি/ আই.কে.জে/

পোশাক শ্রমিকরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250