শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

লন্ডনের রাস্তায় মেজাজ হারালেন অক্ষয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন হলেন অক্ষয় কুমার। এ মুহূর্তে ছুটি কাটাতে লন্ডনে অবস্থান করছেন তিনি। সেখানে বেশ খোশ মেজাজেই আছেন। কিন্তু সেখানে ব্যস্ত রাস্তায় হাঁটার সময় হঠাৎ এক ভক্তের ওপর চড়াও হন তিনি। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লন্ডনের ব্যস্ত রাস্তায় আপন মনে হেঁটে যাচ্ছিলেন অক্ষয়। তখনই এক ভক্ত আড়াল থেকে তার ছবি তোলার চেষ্টা করছেন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে তা টের পান অভিনেতা।

এরপর ভীষণ বিরক্তি নিয়ে দ্রুত এগিয়ে যান তার দিকে। প্রথমে ক্যামেরা বন্ধ করতে বলেন। এমনকি ওই ব্যক্তির হাত থেকে মোবাইল ফোন সেটও নিয়ে নেন তিনি। 

এ নিয়ে প্রথমে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলেও খুব তাড়াতাড়ি তা সামলে নেন অক্ষয়। এরপর হাসিমুখে ওই ভক্তের সঙ্গে সেলফি তুলেন অভিনেতা। তবে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৈরি হয় তর্ক-বিতর্ক। কেউ কেউ এভাবে অভিনেতার ছবি তোলা নিয়ে আপত্তি জানিয়েছেন।

জে.এস/

অক্ষয় কুমার বলিউড অভিনেতা অভিনেতা অক্ষয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250