রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি

অভয়াশ্রমে মৎস আহরন, ২৩ জেলের কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে বরিশালের হিজলায় ২৩ জেলেকে আটক এবং ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ই মার্চ) দিনভর হিজলা উপজেলাধীন মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন অংশে যৌথ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ।

আরো পড়ুন: সাংবাদিকদের কারাগারে পাঠানোর চেষ্টা করা সেই এসিল্যান্ড প্রত্যাহার

রাতে বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আটক ২৩ জেলের ওপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ পরিচালিত মোবাইল কোর্ট চালানো হয়।

কোর্ট তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া অবৈধ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলেও জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

এইচআ/ 


জেলে কারাদণ্ড অভয়াশ্রম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250