ছবি: সংগৃহীত
আমেরিকার ৫৮ শতাংশ মানুষ মনে করেন, জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। রয়টার্স ও ইপসোসের নতুন এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।
জরিপে অংশ নেওয়া ৩৩ শতাংশ আমেরিকান নাগরিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন, আর ৯ শতাংশ কোনো উত্তর দেননি। ছয় দিন ধরে এই জরিপ চালানো হয়। গত সোমবার এই জরিপ শেষ হয়েছে।
এর কিছুদিন আগেই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র কানাডা, ব্রিটেন, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে ইসরায়েলের ওপর চাপ বেড়েছে, বিশেষ করে যখন গাজায় অনাহারি মানুষের সংখ্যা বাড়ছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন