বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কংগ্রেসের অনুমতি ছাড়াই ইরানে সেনা পাঠাবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৬ পূর্বাহ্ন, ২৬শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সেনা মোতায়েনের আগে কংগ্রেসের অনুমোদন নেবেন কি না—এই বিষয়ে প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘এই মুহূর্তে সেটি প্রয়োজনীয় নয়।’

লেভিট দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানে বড় ধরনের সামরিক অভিযানে রয়েছে। ফলে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, ‘আমরা বর্তমানে বড় ধরনের যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি, তাই কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন আবশ্যক নয়।’

তবে প্রশাসন সব সময় আইন মেনে চলবে বলেও উল্লেখ করেন লেভিট। কিন্তু ভবিষ্যতে যদি ইরানে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়, সে ক্ষেত্রে হোয়াইট হাউস কীভাবে বিষয়টি পরিচালনা করবে, এই বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি।

একই ব্রিফিংয়ে তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর হাতে থাকা সব বিকল্প খোলা রাখতে পছন্দ করেন।

সিএনএন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শিগগির মার্কিন সেনা পাঠানোর প্রস্তুতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে এসব মন্তব্য করেন ক্যারোলিন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ১০০০ সদস্য আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছেন।

বিশ্লেষকেরা মনে করছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন পদক্ষেপ নেওয়া হলে তা যুক্তরাষ্ট্রের সংবিধান ও যুদ্ধ ক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250