শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

অপারেশনের পর ফজলুর রহমান বাবুর শারীরিক অবস্থার কথা জানালেন চঞ্চল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারিতে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে অভিনেতা ফজলুর রহমান বাবুর। বর্তমানে তিনি বাসায় থেকেই বিশ্রাম নিচ্ছেন। সম্প্রতি তাকে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

বুধবার (২৫ মার্চ) সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন চঞ্চল চৌধুরী। সেখানে আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল পরিবারের সবাইকে নিয়ে বাবু ভাইকে দেখতে যাওয়া। বড় ধরনের জটিল অপারেশনের পর তাকে হাসিমুখে দেখতে পারা ছিল তার কাছে সৃষ্টিকর্তার কাছে করা এক বিশেষ প্রার্থনার পূরণ।

বাবুর শারীরিক অবস্থার আপডেট জানিয়ে চঞ্চল বলেন, সবার প্রিয় এই অভিনেতা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। খুব দ্রুতই তাকে আবার ক্যামেরার সামনে দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে তার জন্য শুভকামনাও জানান।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ওপেন হার্ট সার্জারির পর প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩ মার্চ বাসায় ফেরেন ফজলুর রহমান বাবু। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেশার কুকার’-এ তাকে দেখা গেছে। অন্যদিকে চঞ্চল চৌধুরী অভিনীত ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ও বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে।

জে.এস/

অভিনেতা ফজলুর রহমান বাবু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250